সারা জেলা জুড়ে আজ পালন করা হল স্বামী বিবেকানন্দের জন্মদিবস। আজ গাজলেও উৎসাহের সহিত পালন করা হল এই দিনটি। গাজোলের বিভিন্ন
প্রতিষ্ঠান, স্কুল, বিভিন্ন সংগঠন, ক্লাব, গাজোল তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনী সকলেই দিনটি পালন করেন। গাজোলের কদুবাড়ি জাতীয় সড়কে
কদুবাড়ি মোড়ে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি স্থাপন করা হয়।
পাশাপাশি এদিন গাজোলের শ্যাম সুখি বালিকা বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের
আয়োজন করা হয়। সেখান বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/rV3tvP2K-VY